শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

পাইকগাছা উপজেলা ভূমি অফিসের ৫ কর্মকর্তার নামে মামলা

খুলনা ব্যুরো : খুলনা জেলার পাইকগাছায় ঘুষ গ্রহণ ও কাজ না করে দেওয়ার অভিযোগে উপজেলা ভূমি অফিসের ৫ কর্মকর্তার নামে মামলা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) উপজেলার রামচন্দ্রনগর প্রতাপকাটি গ্রামের শেখ সওকাত আলীর ছেলে শেখ নজরুল ইসলাম আদালতে এ মামলাটি দায়ের করেন। পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল ইসলাম মামলাটি গ্রহণ করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এফ এম এ রাজ্জাক।
মামলার আসামিরা হলেন, পাইকগাছা উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. ইফতেখারুল ইসলাম শামীম, সার্টিফিকেট সহকারী অমত্য বিশ্বাস, সার্ভেয়ার মো. কাওছার আলী, নাজির কাম-ক্যাশিয়ার জিহাদ উল্লাহ ও কপিলমুনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন।
এজাহার সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার হওলী মৌজার এস এ খতিয়ান ১১৭ দাগ নং ২৯০ এর ১.৩৮ একর এবং প্রতাপকাটি মৌজার এসএ খতিয়ানে ৩.৯৫ একরের মধ্যে ১.৩০ একর জমি ভিপি তালিকাভুক্ত হয়। বাদীর পিতা শেখ সওকাত আলী ভিপি লিজ কেস নং ৫৫৪/৭৪-৭৫ এর মাধ্যমে সরকারি রাজস্ব দিয়ে ইজারা দিয়ে সরকারের পক্ষে ভোগ দখল করতে থাকেন। তিনি অসুস্থ হয়ে পড়লে একই এলাকার আয়ুব আলীকে ধান ও মাছ চাষের জন্য মৌখিকভাবে পার্টনার হিসেবে নেন। সওকাত আলীর মৃত্যুর পরে আয়ুব আলী ও তার ছেলে বাবুল আক্তার জাল দলিলের মাধ্যমে ওই সরকারি ভিপি জমি বর্তমান বিআরএস ১৫৯ খতিয়ানে নিজেদের নামে রেকর্ড করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ